পাতাগুলো আলাদা করে বসানো
প্রতিটা ছোট পাতা হাতে গড়ে তারপর ডালে বসানো হয়েছে। পুরো সেটে কয়েকশ পাতা, তাহলে বুঝতেই পারছেন কতটা সময় লাগে।
A set of three, meant to hang together
Three hand-textured panels: vases, leaves, a sun and an arch.
Small things, done carefully
বাঁয়ে একটা সূর্য আর ফুলদানি, মাঝখানে বালির ঢেউয়ের সামনে সাদা ফুলদানি, আর ডানে সোনালি খিলানের পাশে একটা সরু চারাগাছ। আলাদা করে দেখলে প্রতিটা নিজেই সম্পূর্ণ, আবার পাশাপাশি রাখলে মনে হয় একটাই লম্বা ছবি। বেইজ, অফ-হোয়াইট আর জলপাই সবুজ, যেকোনো ঘরে সহজে মিশে যায়।
প্রতিটা ছোট পাতা হাতে গড়ে তারপর ডালে বসানো হয়েছে। পুরো সেটে কয়েকশ পাতা, তাহলে বুঝতেই পারছেন কতটা সময় লাগে।
ফুলদানির গায়ে উঁচু খাঁজ, পেছনের জমিনে ঢেউয়ের দাগ, আর খিলানে পরপর সরু রেখা। একই সেটে কয়েক রকম টেক্সচার, তাই যতবার তাকাবেন, নতুন কিছু চোখে পড়বে।
Dining area বা living room-এর লম্বা দেয়ালে তিনটা পাশাপাশি ঝোলান, মাঝে দুই-তিন ইঞ্চি ফাঁক রেখে। সাইজ কাস্টমাইজ করা যায়, দেয়ালের মাপ জানালে আমরা সেই অনুযায়ী বানিয়ে দেব।

Left panel
বাঁয়ের প্যানেলে সূর্যের গোল চাকতিটায় কুঁচকানো কাগজের মতো টেক্সচার, নিচে হলদেটে ফুলদানির গায়ে লম্বা লম্বা খাঁজ। পেছনের সাদা ঢেউটাও নাইফ দিয়ে টেনে বানানো।
Cropped from the actual product photo
Centre panel
মাঝেরটায় সাদা ফুলদানি বসানো হালকা বেইজ ঢেউয়ের ওপর। ঢেউয়ের দাগগুলো পাশাপাশি টানা, অনেকটা বালির ওপর বাতাসের রেখার মতো। পাতাগুলো এই প্যানেলেই সবচেয়ে ঘন।
Cropped from the actual product photo
Right panel
ডানের প্যানেলে সোনালি খিলানটাই সবচেয়ে আগে চোখে পড়ে। একটার ভেতর আরেকটা অর্ধবৃত্ত, প্রতিটা রেখা আলাদা করে উঁচু করা। পাশের লম্বা ডালটা পুরো সেটটাকে সুন্দরভাবে শেষ করে।
Cropped from the actual product photoনতুন ফ্ল্যাটে উঠেছেন আর লিভিং রুমটা এখনো একটু ফাঁকা লাগছে? অরুণিমার তিনটা প্যানেল সেই ফাঁকটা খুব সহজেই ভরিয়ে দেবে।
Pure 3D relief texture
Dust & moisture resistant
Unbox before payment