Order on Facebook
SLEEKYONEThe art collection / 103

A little spring, all year round

পুষ্পবন

Thick-textured blooms on a soft grey canvas.

3000 BDT24 x 20 Inch (Vertical)
Pink floral relief artwork with green leaves on a slate grey background
Single artwork  ·  Relief artworkBlush pink / Leaf green / Slate grey

What you're paying for

দেয়ালে এক টুকরো
বসন্ত।

ধূসর জমিনের ওপর হালকা গোলাপি ফুল আর টাটকা সবুজ পাতা। রঙগুলো চড়া না, কিন্তু ঘরে ঢুকলে চোখ ঠিকই ওদিকে চলে যায়। ফুলগুলো তুলির টানে মোটা করে তোলা, তাই ছবিটা flat লাগে না, একটু প্রাণ আছে বলে মনে হয়।

01 /

তুলির টান স্পষ্ট

পাপড়ির ওপর যে খসখসে দাগগুলো দেখছেন, ওগুলো ইচ্ছে করেই রাখা। শিল্পীর হাতের টান বোঝা যায়, যেটা কোনো প্রিন্টে কখনো পাবেন না।

02 /

রঙের ব্যালান্স

গোলাপি, সবুজ আর ধূসর, তিনটাই নরম শেড। এর মধ্যে সরু সোনালি ডালগুলো পুরো ছবিটাকে একটু dressy করে তোলে, তবে বাড়াবাড়ি ছাড়াই।

03 /

কোথায় মানাবে

Vertical শেপ বলে dining-এর পাশের সরু দেয়ালে বা করিডোরে দারুণ বসে। সাদা, অফ-হোয়াইট বা হালকা বেইজ দেয়ালে ধূসর জমিনটা সুন্দর ফুটে থাকে।

Enlarged detail of pink floral relief artwork with green leaves on a slate grey background

Take a closer look

Thick paint,
soft colour.

কাছ থেকে দেখলে পাপড়ির খাঁজগুলো আলাদা করে চোখে পড়ে। পাতার মাঝখানে শিরার দাগ, আর ডালগুলোতে সোনালির হালকা ঝিলিক। সবই হাতে করা, একটা একটা করে।

Cropped from the actual product photo

ফুল ভালো লাগে কিন্তু রঙচঙে কিছু চান না? পুষ্পবন ঠিক আপনার জন্য। নতুন বাসায় ওঠা কাউকে উপহার দেওয়ার জন্যও বেশ মানানসই।

100% handcrafted

Pure 3D relief texture

Weather-proof

Dust & moisture resistant

Safe delivery

Unbox before payment